Skip to main content
Please wait...

২(২২)। করদাতা


বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,-

(২২) “করদাতা” অর্থ করারোপযোগ্য অর্থ উপার্জনকারী কোনো ব্যক্তি এবং নিম্নবর্ণিত ব্যক্তিগণও ইহার অন্তর্ভুক্ত হইবেন, যথা:

(ক) এই আইনের অধীন কোনো কর বা অন্য কোনো অর্থ পরিশোধে বাধ্য কোনো ব্যক্তি;

(খ) এইরূপ প্রত্যেক ব্যক্তি-

(অ) যাহার আয়, অথবা যাহার আয়ের সহিত অন্য কোনো ব্যক্তির আয় নির্ধারণযোগ্য; অথবা

(আ) যাহার বা অপর ব্যক্তির প্রাপ্য পাওনা নির্ধারণের জন্য এই আইনের অধীন কার্যক্রম গৃহীত হইয়াছে;

(গ) যাহাকে ন্যূনতম কর পরিশোধ করিতে হইবে;

(ঘ) কোনো রিটার্ন, দলিল বা বিবরণী দাখিলে বা তথ্য প্রদানে বাধ্য কোনো ব্যক্তি;

(ঙ) কর নির্ধারণে ইচ্ছুক এবং রিটার্ন দাখিলকারী কোনো ব্যক্তি;

(চ) এই আইনের কোনো বিধানের অধীন করদাতা বা খেলাপি করদাতা হিসাবে গণ্য কোনো ব্যক্তি;

(ছ) যাহার বিরুদ্ধে এই আইনের অধীন কোনো কার্যধারা গ্রহণ করা হইয়াছে;


After the government publishes a reliable translated text in English through an official gazette, we will incorporate the Authentic English Text here.

2(7). "Assessee", means a person by whom any tax or other sum of money is payable under this Ordinance, and includes-

(a) every person in respect of whom any proceeding under this Ordinance has been taken for the assessment of his income or the income of any other person in respect of which he is assessable, or of the amount of refund due to him or to such other person;

(aa) every person by whom a minimum tax is payable under this Ordinance;

(b) every person who is required to file a return under section 75, section 89 or section 91;

(c) every person who desires to be assessed and submits his return of income under this Ordinance; and 

(d) every person who is deemed to be an assessee, or an assessee in default, under any provision of this Ordinance;