২(৭০)। ব্যবসা
বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,-
(৭০) “ব্যবসা” অর্থে অন্তর্ভুক্ত হইবে-
(ক) কোনো ট্রেড, বাণিজ্য বা পণ্য উৎপাদন;
(খ) কোনো ট্রেড, বাণিজ্য বা পণ্য উৎপাদনধর্মী কোনো ঝুঁকি গ্রহণ বা কর্মপ্রচেষ্টা;
(গ) লাভজনক বা অলাভজনক কোনো সত্তার পণ্য বা সেবার বিনিময়; বা
(ঘ) যেকোনো পেশা বা বৃত্তি;
After the government publishes a reliable translated text in English through an official gazette, we will incorporate the Authentic English Text here.
2(14). "business" includes any trade, commerce or manufacture or any adventure or concern in the nature of trade, commerce or manufacture;