২(৪৩)। দাতব্য উদ্দেশ্য
বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,-
(৪৩) “দাতব্য উদ্দেশ্য” অর্থ-
(ক) দরিদ্রের জন্য ত্রাণ, শিক্ষা ত্রাণ, চিকিৎসা ত্রাণ; এবং
(খ) সাধারণ জন-উপযোগের কোনো উদ্দেশ্যের উন্নতি বা প্রসার, তবে সাধারণ জন-উপযোগের কোনো উদ্দেশ্যের উন্নতি বা প্রসার দাতব্য উদ্দেশ্য বলিয়া বিবেচিত হইবে না-
(অ) যদি না উহা জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত হয়; এবং
(আ) যদি উহা নিম্নবর্ণিত কোনো কর্মকাণ্ডে জড়িত হয়-
(১) কারবার, বাণিজ্য বা ব্যবসায় প্রকৃতির কোনো কার্যক্রম উহা যেকোনো ধরনের বা প্রকারের হউক না কেন; অথবা
(২) পণের বিনিময়ে কোনো সেবা প্রদান করিলে এবং কোনো আয়বর্ষে এইরূপ পণের মোট মূল্য ২০ (বিশ) লক্ষ টাকা অতিক্রম করিলে;
After the government publishes a reliable translated text in English through an official gazette, we will incorporate the Authentic English Text here.
2(16). “charitable purpose” means-
(a) relief of the poor, education relief, medical relief; and
(b) the advancement of any other object of general public utility:
Provided that the advancement of any other object of general public utility shall not be considered as charitable purpose, if it is not approved by the Board and involves-
(i) carrying out any activities in the nature of trade, commerce or business in whatever form and manner; or
(ii) rendering any service for a consideration and the aggregate value of such consideration in any income year exceeds Taka twenty lakh;